সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট সরকার বদলালেও মেলেনি বিচার: ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে ২২ মে সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা কৃষকলীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩৫৫ 🪪

২৩ শে জুন বাংলা‌দেশ আওয়ামী লী‌গের ৭৪তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তি‌তে শ্রদ্ধা নি‌বেদন ও প্রচার পত্র বিতরন অনু‌ষ্ঠিত হয়।

শুক্রবার (২৩শে জনু ) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের দোতলায় এ আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তি‌তে শ্রদ্ধা নিবেদনে নারায়ণগঞ্জ জেলা কৃষকলী‌গের আহ্বায়ক এ্যাড.ওয়াজেদ আলী খে‌াকনের সভাপ‌তি‌ত্বে আরও উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ কৃষকলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক কৃ‌ষি‌বিদ ডাঃহা‌বিবুর রহমান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা কৃষক লী‌গের সদস্য স‌চিব শাহ জামাল খোকন, নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগ নেতা কা‌শেম সম্রাট,শফিকুল ইসলাম লিটন সহ প্রমূখ।

প্রধান অ‌তি‌থির বক্তব্যে বাংলাদেশ কৃষকলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক কৃ‌ষি‌বিদ ডাঃ হা‌বিবুর রহমান মোল্লা বলেন, বাংলা‌দে‌শকে শ‌ক্তিশালী করতে হ‌লে কৃষকদের সর্বপ্রথম উন্নত করতে হ‌বে। তাই আমাদের সকলকে আওয়ামী লীগের সাথে মিলে এক হয়ে কাজ করতে হবে।

এসময় জেলা কৃষকলী‌গের আহ্বায়ক এ্যাড.ওয়া‌জেদ আলী খে‌াকন ব‌লেন, আমাদের কৃষকলীগের সাবেক সহ-সভাপ‌তি দৌলত হোসেন মেম্বারকে নির্শংস ভাবে হত্যা করা হ‌য়েছে তাই আমরা চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাছে ‌দৌলত হত্যার সুষ্ঠ বিচার যাতে হয় সে দি‌কে আপনারা জোর দিবেন।

এছাড়াও বক্ত‌ব্যে রা‌খেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকলী‌গের সাবেক সহ সভাপ‌তি মরহুম দৌলত হোসেন ছেলে সদর থানা কৃষক লী‌গ নেতা কাসেম সম্রাট বলেন, আপনাদের সহ‌যো‌গিতা পেলে সদর থানা কৃষক লীগকে শ‌ক্তি শা‌লী দল হিসেবে গড়ে তুলবো। আর দু:‌খ্যর সা‌থে বলতে হয় আমার বাবা ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক লী‌গের সাবেক সহ সভাপ‌তি মরহুম দৌলত হোসেন মেম্বার তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে তার সুষ্ঠ বিচার দা‌বি ক‌রি এবং তিব্র নিন্দা জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102