শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি ১৪ দফা দাবিতে ফ্রেশ অ্যাপারেলস শ্রমিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম; নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ বিজয়ীদের জন্য ‘ত্বকী পদক’: শুরু হলো দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

সিদ্ধিরগঞ্জে সাইবার ইউজার দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৭০ 🪪

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ। ২৪ মার্চ সোমবার বিকেলে নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব রিফাত সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি , বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল।
প্রধান অতিথির বক্তব্যে গোলামা মুহাম্মাদ সাদলির বলেন, শেখ হাসিনাসহ তার মন্ত্রীপরিষদের সবাই এই দেশে নানা অপকর্ম করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এদেশের সাধারণ জনগণের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করেছে। বিএনপি এদেশের জনগণের দল। বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এসেছে এবং আগামী দিনেও জনগণের পাশে থাকবে।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েছে কিন্তু তার দোসররা এখনও এদেশে রয়েছে। ফ্যাসিবাদের দোসররা যেন জনগণের ভাগ্য নিয়ে আগামী দিনে আর ছিনিমিনি খেলতে না পারে সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। বিএনপি যে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন সংগ্রামে রাজপথে আছে, সেই আন্দোলনকে যেন তারা কোন প্রকার বাধাগ্রস্ত না করতে পারে সেই দিকে সকল নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। ইফতার মাহফিলে সিদ্ধিরগঞ্জ থানা সাইবার ইউজারদলসহ বিএনপি’র সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102