বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জিমখানা রেলওয়ে কলোনীতে সাঁড়াশি অভিযান জল্লারপাড়ের ত্রাস পিচ্চি হাবিবসহ আটক ৯ বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার ও ২৫ টাকা হাফ পাসের দাবিতে জেলা প্রশাসককে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু

দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৭৩ 🪪

অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন দুঃস্থ মানব কল্যাণ সোসাইটি দীর্ঘ ৫ বছর যাবৎ জনকল্যাণ মুখি কার্যক্রম পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

২৪ মার্চ সোমবার  বেলা ৩ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী বাসট্যান্ডে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ মিঠুন মিয়া’র সভাপতিত্বে  ঈদ উপহার সামগ্রী বিতরণী এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি,এইচ বাবুল, সহ-সভাপতি আক্তার হোসেন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর সাধারণ  সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাংবাদিক অপু রহমান, সমাজ সেবক ফিরোজ কায়সার, তরুন দলের নেতা দেলু, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির নেতা জাকির হোসেন, দেলোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ড মুলদলের নেতা তোফাজ্জল, শিপন, রাজা, শাহিন, সজলসহ সংগঠন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত অতিথিরা বলেন ,  আমাদের সকলের  মানবিক চিন্তা থেকে সমাজের অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। তাহা হলে  সমাজে দারিদ্রতার সংখ্যা কমে যাবে। আজ এই সামাজিক সংগঠন যে উদ্যোগ গ্রহণ করেছে তাহা সত্যিই প্রশংসনিয়।আসুন আমরা সবাই যে যার সমর্থ অনুযায়ী মানুষের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

ঈদ সামগ্রী বিতরণে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুঃস্থ মানব কল্যান সোসাইটির সহ সভপতি শিহাব উদ্দিন শিহাব, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহম্মেদ খোকন, অর্থ সম্পাদক শিপন জোমাদ্দার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পিয়াসা আক্তারসহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102