বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

প্রাণিসম্পদ অধিদপ্তর এর সুলভ মূল্যে ডিম, দুধ, গরুর মাংস বিক্রির ভ্রাম্যমাণ কার্যক্রম উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২১৯ 🪪

চলমান রমজান মাসকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান মিয়া বলেন, প্রান্তিক জনগণের জন্য নেওয়া এই বিশেষ উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলবে। নারায়ণগঞ্জ শহরের তিনটি নির্ধারিত স্থানে এ সেবা প্রদান করা হচ্ছে।

এর মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, চাষাঢ়া মোড় ও তক্কার মাঠ।
এই কর্মসূচির আওতায় রয়েছে প্রতি ডজন ডিম ১০০ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০ টাকা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, “নারায়ণগঞ্জে ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে নিতাইগঞ্জ বাজার। এই বাজারের ব্যবসায়ীরা কথা দিয়েছিলেন, এবারের রমজানে নিত্যপণ্যের দাম বাড়াবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102