বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বিশিষ্টজনদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৮১ 🪪
রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 শনিবার (২২ মার্চ) বিকালে শহরের বাঙলা ভবন কমিউনিটি সেন্টারে  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত  ছিলেন  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার,
 বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট  শাখাওয়াত হোসেন খাঁন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক নিরব রায়হান ও মহানগর আহবায়ক মাহফুজ খান,গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইলিয়াস আহমদ, জমিয়তে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি  মাওলানা ফেরদাউস উর রহমান, ইসলামী আন্দোলন  মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর  সেক্রেটারি অমিত হাসান, ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক  ডক্টর ইকবাল হোসাইন ভূইয়া,  প্রমূখ।
এসময় জামায়াতে ইসলামীর প্রশংসা করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন অতীতের ফ্যাসিস্ট সরকারের   অন্যায় ও জুলুম থেকে আমরা কেউ ই রেহাই পাইনি তুলনামূলক জামায়াতের উপর অত্যাচারের মাত্রা বেশী ছিলো। এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। জুলাই বিপ্লবের স্প্রিটকে নষ্ট হতে দিবোনা।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমাদ এর সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে ইফতার পূর্ব আলোচনা সভা শেষ হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102