মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

কারো উস্কানিতে পা দেওয়া যাবেনা -মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮৫ 🪪
নারায়ণগঞ্জ সদর উত্তর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্যতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
সমাজে এক শ্রেণীর লোক আছে যারা শ্রমিকদের উস্কানি দিয়ে নিজেদের ফায়দা হাসিল করে। শ্রমিক ভাইয়েরা আপনারা এধরনের ফাদঁ থেকে সর্তকতা অবলম্বন করবেন। গতকাল ২১ মার্চ শুক্রবার দুপুরে ফতুল্লা কায়েমপুর এলাকায় এক ইফতার মাহফিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি আরো বলেন শ্রমিকদের আইন বাস্তবায়ন করতে পারে একমাত্র কুরআনের শাসকরাই। তাই আগামী নির্বাচনে সৎ ও আল্লাহভীরু যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দিয়ে জনগনের খেদমত করার সুযোগ করে দিবেন। তিনি আরো বলেন যেসমস্ত প্রতিষ্ঠানের মালিকরা শ্রমিদের বেতন বোনাস না দিয়ে বিদেশ গিয়ে ঈদ উদযাপনের কথা ভাবছেন তাদেরকে হুশিয়ারি করে বলতে চাই, শ্রমিকরা আল্লাহর বন্ধু, তাই তাদের বেতন বোনাস সঠিক সময়ে প্রদান করে আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করুন, মালিক- শ্রমিকের সম্পর্কে ঘাটতি হতে পারে আর এতে করে দুষ্কৃতকারী সুযোগ  নিতে পারে।
উক্ত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ এর সেক্রেটারী রিদওয়ানুল আজিম, নারায়ণগঞ্জ উত্তর থানা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ।
নারায়ণগঞ্জ উত্তর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা গাজী আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফাইসুল, জামায়াতের থানা সেক্রেটারি রুহুল আমিন, মো নাদিম, মো জসিম হোসেন প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102