শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

না’গঞ্জ জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২০৫ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সৌজন্যে সাক্ষাত করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার (৪ মার্চ) জেলা প্রশাসনের সভাকক্ষে শুভেচ্ছা বিনিময়ে হোসিয়ারি সমিতিকে যে কোন সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।

নারায়ণগঞ্জ শহরের কয়েকটি পয়েন্টে প্রতিনিয়ত ছিনতাই ঘটনায় হোসিয়ারী ব্যবসা আতংকে রয়েছেন বলে জানান হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু। তিনি আরও বলেন, রমজানকে টার্গেট করে ব্যবসায়ীদের উপরে নজর করেছে ছিনতাইকারীরা। প্রতিনিয়ত ছিনতাই কবলে পড়ছে ব্যবসায়ীরা। এতে ভয়ে আসছে না দূর পাল্লা ব্যবসায়ীরা। এর কারণে হোসিয়ারি ব্যবসায় বড় ধরণের ধাক্কায় সম্মুখিন হতে ব্যবসায়ীরা।

বদু ডিসিকে জানান, ইতোমধ্যে শহরের উকিলপাড়া, নয়ামটি, করিম মার্কেট ও দেওভোগে সিসিটিভি ক্যামেরা আওতায় আনা হচ্ছে। আরো কয়েকটি স্থানে সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত করা হবে। নয়ামাটিতে হোসিয়ারী প্রতিষ্ঠানগুলো নিরাপত্তায় দুইটি গেইট স্থান করা হচ্ছে দ্রুত সময়ে।

হোসিয়ারি সমিতির সমস্যা তুলে ধরে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম বলেন, আপনাদের সকল কিছু বিষয়ে অবগত হলাম। দ্রুত এগুলো ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু সহ উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মো. দুলাল মল্লিক, মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন, হাজী মো. শাহীন, মো. আব্দুল হাই, মো. মাসুদুর রহমান, মো. পারভেজ মল্লিক, সাইফুল ইসলাম হিরু, সাঈদ আহম্মেদ স্বপন, মোঃ নাছির শেখ, আব্দুস সোবহান ও বিল্লাল হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102