মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান

ফতুল্লায় একটি তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে পচা বিকৃত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার জানুয়ারি দুপুরে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ২০ জানুয়ারি স্বামী স্ত্রী পরিচয়ে স্বপন সরকারের ভাড়াটিয়া বাসায় একটি রুম ভাড়া নেয় তারা। ভাড়া দেয়ার সময় বাড়িওয়ালা ভাড়াটিয়াদের কোন পরিচয়পত্র রাখেনি। এজন্য নিহতের নাম পরিচয় বাড়িওয়ালা বলতে পারছেনা। ধারনা করা হচ্ছে ৪/৫ দিন পূর্বে ওই ব্যক্তিকে রুমের ভিতরে রেখে স্ত্রী পরিচয় দেয়া নারী বাহির থেকে দরজায় তালা দিয়ে চলে যায়। ওই বাড়িতে আরো যারা ভাড়াটিয়া রয়েছে তারাও বিষয়টি খেয়াল করেনি। সকালে ওই রুম থেকে পচা দুর্গন্ধ বের হলে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তালা ভেঙ্গে দেখেন খাটের উপর সোজা অবস্থায় পচা বিকৃত পুরুষের লাশ পড়ে আছে। বিকৃত হওয়ায় নিহতের বয়স ধারনা করা যাচ্ছেনা। লাশের পাশেই ইয়াবা নামের মাদক সেবনের সরঞ্জাম পড়ে থাকতে দেখাগেছে।

ওসি আরো জানান, ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে নাকি অতিরিক্ত মাদক সেবনে মারাগেছে তা ময়না তদন্ত রিপোর্ট আসলে জানাযাবে। লাশ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বাড়িওয়ালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে স্থানীয়রা জানান, স্বপন সরকারের মত অনেক বাড়িওয়ালাই এ ভুল করে থাকেন। এজন্য এক বাড়িওয়ালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হলে অন্য বাড়িওয়ালারাও বাসা ভাড়া দেয়ার সময় ভাড়াটিয়াদের পরিচয়পত্রসহ সনাক্ত করার সকল তথ্য সংগ্রহ করে ভাড়া দিবেন। নয়তো এভাবেই পরিচয়হীন ব্যক্তি বা অপরাধীরা বাসা ভাড়া নিয়ে দুর্ঘটনা ঘটাবে। এতে যেমন এলাকাবাসী আতংকিত হবেন তেমন প্রশাসনকেও পরিচয় সনাক্তার জন্য দৌড়ঝাঁপ করতে হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102