মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ফতুল্লায় ১২ দফা দাবিতে আরএন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ দফা দাবিতে আরএন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে শ্রমিকরা ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে জেলা পুলিশ লাইনসের সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।

এ সময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। পরে বিকেলে মালিক পক্ষ তাদের দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে মঙ্গলবার থেকে কাজে যোগদানের ঘোষণা করেন।

এর আগে রোববার একই দাবিতে শহরের চাষাঢ়া বিকেএমইএ ভবনের সামনে রাস্তা অবরোধ করে রেখেছিল আরএন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিল।

আমাদের শিল্প পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সেখানে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন। মালিকপক্ষ দাবি মেনে নিয়েছে, শ্রমিকরা ফিরে গেছে, কাল থেকে কাজে যোগ দেবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিল্প পুলিশের সিনিয়র এএসপি সাদিক রহমান, মালিকপক্ষ, শ্রমিক নেতা নাঈম খান বিপ্লব এবং আন্দোলনকারী শ্রমিকরা।

শ্রমিকদের ১২ দফা দাবিগুলো হলো- সকল শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ৯ শতাংশ বৃদ্ধি করতে হবে। সকল শ্রমিকদের (প্রোডাকশন ও বেতন) বাৎসরিক অর্জিত ছুটির টাকা দিতে হবে। ৭ কর্ম দিবসে বেতন পরিশোধ করতে হবে। হাজিরা বোনাস পাঁচশ টাকা দিতে হবে ( প্রোডাকশন ও বেতন)।
সরকার ঘোষিত নূন্যতম ১২ হাজার ৫শ’ টাকা বেতন দিতে হবে। রিজাইন দিলে শ্রম আইন অনুযায়ী প্রোডাকশন ও বেতনের শ্রমিকদের সার্ভিস বেনিফিট দিতে হবে। স্ব- বেতনের শ্রম আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। প্রোডাকশন শ্রমিকদের ছয়টার পর কাজ করলে ওভার টাইমের দ্বিগুণ মজুরি দিতে হবে।

কাজ না থাকলে বেসিকের সমপরিমাণ হাজিরা দিতে হবে। সকল শ্রমিকদের নাইট বিল ৬০ টাকা দিতে হবে। শ্রম আইন অনুযায়ী মাসিক বেতন ও প্রোডাকশন শ্রমিকদের দুই ঈদের দুইটি বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে।

অবিলম্বে প্রোডাকশন ম্যানেজার (পিএম) রিপন ও তৃতীয় তলা সুইয়িং ইনচার্জ আশিকের চাকুরী হতে অপসারণ করতে হবে। বহিরাগত সন্ত্রাসী সহ পুলিশ দিয়ে হয়রানি করা চলবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102