মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান

তারেক জিয়ার নির্দেশে ফতুল্লা থানা তাঁতীদলের উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ 🪪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে তাঁতীদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি হাজ্বী ইউনুস মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এ অনুষ্ঠানে আমাদের নেতৃবৃন্দরা দলের যে দিক নির্দেশনা সেটা উপস্থাপন করেছে কিন্তু সামাজিক ভাবে যেহেতু আমরা সমাজের অন্তর্ভুক্ত সেহেতু রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা রয়েছে আমাদের। এই ব্যাংক কলোনী এলাকার সামাজিক ঐতিহ্য রয়েছে কিন্তু কিছু বিশৃঙ্খলা ও অশান্তিপূর্ণ পরিবার এলাকার মানুষের সাধারণ জীবন-যাপনকে বিষিয়ে তুলেছে। এ ধারাবাহিকতা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এর মূল কারন হচ্ছে অত্র এলাকাটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিগত সরকার মাদককে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে গেছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে যিনি বাংলাদেশ সহ সারাদেশে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতি করেছেন তিনি হলেন শীর্ষ সন্ত্রাসী সাবেক এমপি শামীম ওসমান। তার সময়ে ফতুল্লায় ইভটিজিং, কিশোর গ্যাং সহ নানা অপকর্ম বৃদ্ধি পেয়েছিলো। এসকল সমস্যা সমাধানে এলাকার মুরুব্বী ও প্রশাসনকে সাথে নিয়ে কাজ করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রনয়ণ করেছেন। তাই আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে আগামী নির্বাচনে জনগণের কাছে ভোট চাইতে আমাদের বিব্রত হতে হয়।

ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ মাসুমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার। বিশেষ বক্তা ছিলেন, জেলা তাঁতীদলের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জাকির হোসেন রবিন, মুসলিম আহমেদ, সাগর সিদ্দিকী, জুয়েল আরমান, মিলন ঢালী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102