মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান

ডাকাত মহিউদ্দিন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ 🪪

ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের উপর হামলার মামলা ও হত্যা, ডাকাতি,ছিনতাই, মাদক মামলা সহ পেশাদার অপরাধী মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিন ফতুল্লা থানার শিয়াচর লালখা এলাকার মৃত গিয়াসউদ্দিনের পুত্র।

স্থানীয় একাধিক তথ্য মতে, মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।  এলাকার সকলের নিকট তিনি ডাকাত মহিউদ্দিন নামেই পরিচিত।
হাসিনা সরকারের শাসনামলে সে ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামালের আর্শীবাদে শিয়াচর লালখা, স্টেডিয়ামসহ  আশপাশ এলাকায় গড়ে তুলেছিলো মাদকের বিশাল সম্রাজ্য।  তার সাথে যোগদেয় ভুইগড় রুপায়ণ টাওয়ারের পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী রানা। তার অপরাধজগত নিয়ন্ত্রণে তৈরি করেছে একটি কিশোর গ্যাং।

তথ্য মতে, ডাকাত মহিউদ্দিনের সাথে সখ্যতা রয়েছে আন্তঃজেলা ডাকাত দলের একাধিক চক্রের সাথে। এ সকল ডাকাত দলের সদস্যরা নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে অপরাধ সংঘটিত করে।
বৈষম্যবিরোধী আন্দোলনে মোস্তফা কামালের হয়ে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে ডাকাত মহিউদ্দিনের বিরুদ্ধে। তাছাড়া শিয়াচর তক্কার মাঠ এলাকার  হোসিয়ারী কারখনার শ্রমিক সিয়াম হত্যার  মামলার এজাহারনামীয় আসামি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মহিউদ্দিন কে সিয়াম হত্যা মামলায় শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মহিউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে আন্দোলনরতকারীদের উপর হামলার ঘটনার মামলা,সিয়াম হত্যা মামলা,ডাকাতি  মাদক  সহ একাধিক মামলা রয়েছে থানায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102