মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান

জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানার আয়োজনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ 🪪
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানার আহবায়ক মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজ’র পিতার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) বাদ আছর জেলা জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় দোয়া মাহফিলে মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজ’র পিতা সহ সকল কবরবাসীর মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ হানজালার সভাপতিত্বে এসময় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতি হাবীবুর রহমান সরকার ও হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস সহ বিভিন্ন নেতা-কর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102