মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান

নারায়ণগঞ্জে খাজা গরীবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী (র.) স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২০০ 🪪
নারায়ণগঞ্জে হযরত ওয়াছ করনী (রহ.) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর উদ্যোগে খাজা গরীবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী রহমতুল্লাহর স্মরণে মিলাদ মাহফিল, দোয়া ও তবারুক বিতরণ করা হয়।
১১ জানুয়ারি  শনিবার দুপুরে নারায়ণগঞ্জ নতুন কোর্ট চাঁনমারি এলাকার প্রকৃতি টিম্বার ইন্ডাস্ট্রি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন চাঁনমারি মাইক্রো ষ্ট্যান্ড মসজিদের পেশ ইমাম।
তবারুক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার  সম্পাদক ও প্রকাশক এসএম ইমদাদুল হক মিলন।  এ সময় উপস্থিত ছিলেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. হুমায়ুন কবির সোহাগ, সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, কবি ও সাংবাদিক মোঃ  শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুল হক হীরা, ব্যবসায়ী কমল,  আফজাল হোসেন রাজু,  হুমায়ুন,  বশির, আক্তার, সাংবাদিক আসলাম,  সাংবাদিক শাহ আলম’,সাংবাদিক  মিঠুন সরদার সহ আরো অনেকে।
উক্ত মিলাদ মাহফিলে দেশ ও বিদেশের  মুসলিম উম্মাহর শান্তি কামনায় মুনাজাত করা হয়। দোয়ার মোনাজাত শেষে  গরিব দুঃস্থ অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102