মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান

ফতুল্লায় তিতাসের অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ 🪪

ফতুল্লায় দিনব্যাপি অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০২ জানুয়ারী) দুপুরের দিকে ফতুল্লা ভূঁইগড় এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে ফতুল্লায় এলাকার পৃথক ৪টি স্থানে এ অভিযান পরিচালন করা হয়।

অভিযানে আনিকা ওয়াশিং প্ল্যান্ট, রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরি, এন৩এস ওয়াশিং প্ল্যান্ট ও সূচি প্রিমিয়াম বেকারীর যথাক্রমে ২ হাজার ১শ ঘনফুট, ৩শ ঘনফুট, ১ হাজার ২শ ঘনফুট, ২ হাজার ৮শ ৪৫ ঘনফুট গ্যাসসহ মোট ৬ হাজার ৪শ ৪৫ ঘনফুটে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, জোবিঅ-নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো: ইমরান, জোবিঅ-ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, ইএসএস শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান ও মিটারিং এন্ড ভিজিলান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী তাইফুর রহমানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102