বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সিদ্ধিরগঞ্জে যুব সমাজের যৌথ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩০২ 🪪
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে আইলপাড়া, নতুন আইলপাড়া, উত্তর হাজীগঞ্জ ও দোকান কমিটি ও যুব সমাজের যৌথ আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নাবী (সাঃ উদযাপন) উপলক্ষে ২০তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত নাসিক ৮নং ওয়ার্ড আইলপাড়া ভোকেশনাল সংলগ্ন এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত মাহফিলে প্রধান মেহমান ও মোনাজাত পরিচালনা করেন- আমির তাহরিকে খাতমে নুবুওয়্যাতে বাংলাদেশ শাইখুল হাদীস মুনাজেরে মিল্লাত আল্লামা মুুফ্তি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ্ আব্বাবী ওয়া সিদ্দিকী। মোনাজাতে সকল ধর্মপ্রাণ মুসুল্লি ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসল্লীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- আলহাজ্ব হযরত মাওলানা সাইয়্যেদ মুহাম্মাদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী সাইয়্যেদ মুহাম্মাদ ওবায়েদ উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা সাইয়্যেদ মুহাম্মাদ মোস্তফা আহমাদ আমমিন আকিব আব্বাসী।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডি. এইচ. বাবুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইব্রাহিম নিট গার্মেন্টস (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন- সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাসুকুল ইসলাম রাজিব।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন- সু-মধুর কন্ঠস্বর ফেনী আলিয়া কামিল মাদরাসার কামিল হাদীস হযরত মাওলানা আমজাদ হোসাইন আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন- বাইতুল মামুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মুহাম্মাদ আব্দুর রহিম, আইলপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি নূর মুহাম্মাদ, বাইতুল ফালাহ্ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি শফিউদ্দিন আহমাদ সিরাজী সাহেব, হযরত শাহজালাল রাঃ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ কামরুজ্জামান।
মাহফিলটি পরিচলনা করেন- মারকাজু তাহরীকে খাতমে নুবুওয়্যাত কারামাতিয়া মাতলাউল উলূম মাদরাসা অধ্যয়নরত আল-আমিন আলিফ।
ও-ই মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ জামান, মোঃ হযরত আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ জাকির হোসেন সহ আইলপাড়া, নতুন আইলপাড়া, উত্তর হাজীগঞ্জ ও দোকান কমিটি এলাকার যুবসমাজ ও গন্যমান্য ব্যক্তিবর্গ ধর্মপ্রাণ মুসুল্লীবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102