বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন : এম সোলায়মান সভাপতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ 🪪

উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি সহ ১১ সদস্যের কমিটিতে ভোটের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন ১৬ জন প্রার্থী।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এই বার নির্বাচনে অংশগ্রহণকারী মোট ভোটার সংখ্যা ২২৬০ জন। এর মধ্যে পুরুষ ১৫১২ ও নারী ৭৪৮ জন।

সভাপতি পদে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জ ক্লাবের তিনবারের সভাপতি এম সোলায়মান। তিনি পেয়েছেন ৯১৮ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন ৬৭১ টি ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মারুফ আহমেদ বাবু। তিনি পেয়েছেন ৯৫০ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইকবাল হাবিব পেয়েছেন ৬৪২টি ভোট।

সেই সাথে মো. সাইদুল্লাহ হৃদয় সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩৮ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী খাজা এবাদুল হক টিপু পেয়েছেন ৩২১টি ভোট, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা পেয়েছেন ৫১৩ টি ভোট।

পরিচালক হিসেবে জয়ী হয়েছেন, দিলারা মাসুদ ময়না, হারুন অর রশিদ, মো. জাহিদ হোসেন, খান আব্দুল কাদির মাহবুব, কাজী আব্দুস সাত্তার, কৌশিক সাহা, সেলিম রেজা শ্রীজয়, মো. তাজিউদ্দিন আহমেদ।

নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে ছিলেন আনিসুল ইসলাম সানি। এছাড়াও কমিশনে ছিলেন সাইফুল আলম, কুতুবউদ্দীন আহমেদ, এড. মো. রাকিবুল হাসান শিমুল, মোহাম্মদ হোসেন মিঠু। নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন এড. মো. জাকির হোসেন এবং সদস্য মো. নবী হোসেন, খন্দকার মাহাবুব হোসেন (বাবু)।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102