সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ

সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৮০ 🪪

এআইইউভি ইউনিভার্সিটির শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের সংগঠকরা

মঙ্গলবার (১৭ ডিসেম্বর)বিকেলে এ বিক্ষোভ সমাবেশ হয়।মেধাবী শিক্ষার্থী সীমান্ত হতাকারীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সীমান্ত হত্যা বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্যবীরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান গাফ্ফারী, জাহিদ হাসান, অমিত হাসান, নিরব রায়হান,আলমগীর,সজিব, মেহেবুবা আক্তার, মেহেদী হাসান অন্তরসহ অন্যান্য সংগঠকরা।

সংগঠক আব্দুর রহমান গাফফারি বলেন, নারায়ণগঞ্জের ওয়াজেদ আলম সীমান্ত বা গাজীপুরের তাজবির হোসেন শিহানের মতো মেধাবী শিক্ষার্থীদের এভাবে প্রশাসনিক অবহেলার কারনে জীবন দেয়াকে আমরা ছাত্রসমাজ কখনোই মেনে নিবো না।নৈরাজ্যকারীদের হুশিয়ায় করে বলা হয়, ‘মনে রাখবেন নারায়ণগঞ্জে আর ওসমানীয় সম্রাজ্য কায়েম নেই যে কেউ যখন তখন যা কিছু করে বেড়াবে।’ প্রশাসনকে অবশ্যই এর দায় নিতে হবে। আন্দোলনের ৫ মাস পরেও প্রশাসন যদি আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট না হন। আপনাদের যে সদস্যরা মাঠে নামতে অনিহা প্রকাশ করে, যারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ তাদের চাকরীচ্যুত করুন।’

গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার )ভোর ছয়টার দিকে কলেজের উদ্দ্যেশ্যে যাওয়ার সময় শহরের দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সিমান্তর ব্যাগ, মোবাইল নিয়ে যাওয়ার সময় তারা মাথা, পেটে ও পায়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুবরন করে সে।

বিক্ষোভ সমাবেশে শেষে সিমান্তর রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102