রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

একাধীক মামলার আসামী নৌযান শ্রমিক আলমগীরের মুক্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৯৪ 🪪

নৌযানে চুরী সহ একাধীক মামলার আসামী নৌযান শ্রমিক আলমগীরের মুক্তির দাবি করলো বক্তরা। নারায়ণগঞ্জ নগরীতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের শ্রমিক নেতা ও নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর মিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠন এর নেতাকর্মী।

শনিবার (৬ মে) সকালে সমগ্র বাংলাদেশ নৌযান শ্রমিকবৃন্দের আয়োজনে এ কর্মসূচী পালন করে। এসময় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরেরর প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এ সময় বক্তারা বলেন, মোবাইল চুরি কে কেন্দ্র করে যে মিথ্যা ও হয়রানি মুলক মামলায় শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার আলমগীরকে ৩০/৪/২৩ তারিখে জেলের রেখে শ্রমিকদেরকে কথায় কথায় হয়রানি করে চাকরি ছাটাই যে অপচেষ্টা করছে তা থেকে তারা মুক্তি চায়। অনতি বিলম্বে শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার আলমগীরকে মুক্তি দিতে হবে নতুবা তীব্র আন্দোলনের হুশিয়ারি দেয়।

নৌযান শ্রমিকদের ৫ দফা দাবি সহ শ্রমিক নেতা আলমগীর মিয়া কে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়ার দাবি করে। নারায়ণগঞ্জ জেলা লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃজাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সম্পাদক আবু সাঈদ, জেলার দপ্তর সম্পাদক প্রকাশ দত্ত সহ প্রমুখ।
নৌযান শ্রমিক সূত্র থেকে জানা যায, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার আলমগীর একজন ভয়ানক অপরাধী এবং নৌ পথে চাদাবাজি সহ তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রযেছে। সম্প্রতি কিছুদিন পূর্বে এম বি শশী -৩ সহ ৩টি জাহাজে চাঁদাবাজি করতে গিয়ে র‌্যাব – ১১ এর হাতে আটক হয়েছে আলমগীর সহ আরো কযেকজন চাঁদাবাজ। এ ছাড়াও তার বিরুদ্ধে চট্রগ্রামের পতেঙ্গা থানায় মারপিটের ঘটনায় ১টি সাধারন ডাযরী, যার নং-৭৬৫, তারিখ-১৫/০২/২০২৩ ইং, এবং সাধারন ডায়রী নং- ২২১ তারিখ ০৫/০৩/২০২৩ ইং, মুন্সিগঞ্জ সদর থানায় মামলা নং-১১/১৬৬, তারিখ- ০৬/০৪/২০২৩ চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102