মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

সোনারগাঁয়ে শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি ইমরান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় শাহজাহান নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে রগ কেটে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইমরান ছোট কোরবানপুর গ্রামের মৃত আশেক আলীর ছেলে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত ইমরানকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শাহজাহান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।পাওনা টাকা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। কোরবানপুর মাতলাপাড়া এলাকায় একটি বালুর মাঠে আগে থেকে উৎপেতে থাকা ইমরান, সাকিব, বিজয়, আনোয়ার ও নূর হোসেনসহ ৮-১০ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে হাতের ও পায়ের রগ কেটে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা আল ইসলাম গত মঙ্গলবার বিকেলে বা্দী হয়ে ৬ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। হত্যা মামলার প্রধান আসামি ইমরান হোসেনকে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে কাঁচপুর এলাকায় থেকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোহাম্মদ বারী বলেন, শাহজাহান মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। হত্যকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। সে আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102