শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি ১৪ দফা দাবিতে ফ্রেশ অ্যাপারেলস শ্রমিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম; নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ বিজয়ীদের জন্য ‘ত্বকী পদক’: শুরু হলো দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫০০ 🪪
 দক্ষতা অর্জনে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৩দিন ব্যাপী স্পেশাল বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ। প্রায় ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
৪ ডিসেম্বর বুধবার বিউটিফিকেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিপন চন্দ্র দে। প্রশিক্ষণ ক্লাসে সাবলীল উপস্থাপনায় চমৎকার প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস প্রশিক্ষক ছিলেন বিউটি এক্সপার্ট ফাতেমা আক্তার ইলা।

এছাড়াও গত ২ ও ৩ ডিসেম্বর প্রশিক্ষণ ক্লাসে প্রশিক্ষক ছিলেন মেকআপ আর্টিস্ট শারমীন আক্তার ও বিউটি এক্সপার্ট মাইহার মীম। ক্লাস মডেল হিসেবে উপস্থিত ছিলেন আশামনি একা, বুবলি আক্তার ও কাশফিয়া আহমেদ খুশবু। এছাড়াও প্রশিক্ষণ ক্লাসে আরো উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সচিব কবি রুনু সিদ্দিক ও জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভানেত্রী আয়শা আক্তার।

আনন্দ বিনোদনে এবং উচ্ছ্বাসে ৩ দিনের প্রশিক্ষণ কোর্সে ৩ জন প্রশিক্ষক, ৩ জন ক্লাস মডেল ছাড়াও শিক্ষার্থীরা উজ্জীবিত হয়ে একজন কর্মঠ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মানব কল্যাণ পরিষদের বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি যুব প্রশিক্ষণ নিয়মিত পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি। তাই সকলের অংশগ্রহণে সংগঠনটি একটি মাইলফলক দৃষ্টান্ত ইতিমধ্যে অর্জন করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102