মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

ছেলে ও পুত্রবধুর হাত-পা বেধে  ফতুল্লায় শিল্পপতির বাাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৮৭ 🪪

ফতুল্লায় ঢাকা টেক্সটাইলের মালিক শিল্পপতি রেজাউল করিম মালার ছেলে ও তার স্ত্রীর হাত পা বেধে মারধর করে, অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলী এলাকায় ওই ডাকাতি হয়। এ সময় ডাকাতদল ৭ লাখ টাকা ও ৩০-৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয় বলে দাবি ভুক্তভোগীদের।

 

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম। তিনি জানান, ডাকাতদের মারধরে রেজাউল করিম মালার আহত ছেলে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দোতলা বাড়ির পিছনের জানালার গ্রীল কেটে মুখোশদারী ৬ জন ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করেন। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিলো। এছাড়া ঘরের বাহিরেও ডাকাত দলের সদস্যরা দাড়িয়ে ছিলো। ডাকাতরা তার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আক্তারের হাত ও পা বেধে ফেলে। এসময় চিৎকার করলে এলোপাথারী মারধর করে নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে পড়নের অলংকার ও আলমারী থেকে আরও স্বর্নালংকারসহ ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। পরে নিচ তলায় নেমে আলমারী ভেঙ্গে নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে ভয় দেখিয়ে যায় পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির কিছু আলামত উদ্ধারসহ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ইতোমধ্যে ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

facebook
Twitter
Follow
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102