শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না : রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩০১ 🪪

বাংলাদেশ জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল  মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি ঠুস করে দেশে ঢুকে পড়বেন। এই কথা পাগলও বিশ্বাস করে না। যার হাতে সরকারের প্রত্যেকটি বাহিনীসহ হেলমেট লীগ, সন্ত্রাসী লীগ, যুবলীগ থাকার পরও যে মহিলা নেতাকর্মীদের রেখে পালিয়ে যায় তিনি আবারও দেশে আসবেন। এই কথা মনে করে যারা মাঝেমধ্যে উঁকিঝুঁকি মারার চেষ্টা করছেন, তাদের বলব- আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না।

শুক্রবার (২২শে  নভেম্বর)সকাল ১০টায় নগরীর খানপুর এলাকায় চিলড্রেন পার্কে ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের আয়োজিত যুব সম্মেলনে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও  বলেন, আমাদের নেতা শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদসহ অনেক ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু কেউ পালানোর চিন্তা করে নাই। আমাদের নেতা মীর কাশেম আলী ছিলেন আমেরিকায়। উনি তখন জানতেন তাকেও মামলার আসামি করা হবে। তবুও উনি বীরের মতো দেশে আসেন। উনারা এজন্য পালান নাই কারণ তারা জানতেন তারা কোনো অপরাধ করেন নাই। উনারা ফাঁসির মঞ্চে গিয়েও মাথা নত করেননি। আপনি (শেখ হাসিনা) পালাইলেন কেন? পালাইছেন এই কারণে আপনি যে পরিমাণ অপরাধ করছেন যে না পালালে পিঠের চামড়া থাকবে না। যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল সে ট্রাইব্যুনালেই আজ শেখ হাসিনাসহ তাদের লোকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে শেখ হাসিনাসহ সব ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে ফাঁসির কাস্টে ঝুঁলানোর জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের যেসব দোসর রয়েছেন তাদের অবিলম্বে অপসারণ করে সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসাতে হবে। বসাতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে জামায়েতে ইসলামের যুব বিভাগের সহ সেক্রেটারী জেনারেল এড, এহেসানুল মাহবুব যুবাইর। কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য্য ও উপদেষ্টা মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর নায়েব আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য্ সাইফুল আলম খান মিলন, প্রধান উপদেষ্টা ও আমির বাংলাদেশ জামায়েত ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বার, উপদেষ্টা ও সেক্রেটারী বাংলাদেশ জামায়েত ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী ইন্জিনিয়ার মনোয়ার হোসাইন ,মুহাম্মাদ রহুল আমিন সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102