মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

চাঁদা না পেয়ে গাবতলীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩৭১ 🪪
চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন গাবতলী এলাকায় আর. টি. ফ্যাশন সংলগ্ন চৌধুরী কমপ্লেক্সের বিপরীত পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালিয়েছে দূবৃর্ত্তরা।
গত রবিবার (১০ নভেম্বর) সকালে ফতুল্লা থানাধীন উত্তর মাসদাইর রহমান গার্মেন্টস সংলগ্ন এলাকার সন্ত্রাসী কাইল্লা নজরুল, নজরুল ইসলাম তৈয়মূর, আনোয়ার সহ অজ্ঞাত ২৫/৩০ জন সন্ত্রাসী ও-ই ব্যবসা প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে প্রতিষ্ঠানটিতে থাকা প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক রাজিব সরকার ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন- উত্তর মাসদাইর গাবতলী এলাকায় জনৈক কিং আব্দুর রহমান’র কাছ থেকে ৭০ ফুট দৈর্ঘ্য ও ৩৫ ফুট প্রস্থ বিশিষ্ট একটি টিনসেড গোডাউন ভাড়া নিয়ে থান কাপড়, সুতা ও গার্মেন্টসের ওয়েস্টেজের ব্যবসা করে আসছেন রাজিব সরকার (৩৬)। বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠানে এসে নজরুল ইসলাম ওরফে কাইল্লা নজরুল গং ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। কিন্তু চাঁদা না দেয়ায় গত রবিবার সবকালে বিবাদী উত্তর মাসদাইর এলাকার সন্ত্রাসী নজরুল ইসলাম কাইল্লা নজরুল (৪৯), নজরুল ইসলাম তৈয়মুর (৬০), আনোয়ার (৫০) সহ অজ্ঞাত নামা ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী চক্রন ধারালো রানদা, চাপাতি, সুইচ গিয়ার, চাকু, লোহার রড, লাঠি সোডা, কাঠের ডাসা, হকস্টিক সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হামলা চালায়।
চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে থাকা ডাইংয়ে ব্যবহৃত রংয়ের খালি বড় ড্রাম ১০০টি মূল্য অনুমান আশি হাজার টাকা, ছোট ড্রাম ১০০টি মূল্য অনুমান ত্রিশ হাজার টাকা, ২ টন কার্টুন মূল্য অনুমান ত্রিশ হাজার টাকা, ৩ টন ওজনের গেঞ্জির গার্ডার মূল্য অনুমান পঁচাত্তর হাজার টাকা, ১,১০০ কেজি ওজনের থান কাপড় মূল্য অনুমান দুই লক্ষ সত্তর হাজার টাকা, ২ টন ওজনের ওয়েস্টেজ ফেব্রিক্স মূল্য অনুমান পঞ্চাশ হাজার টাকা, ১ টন ওজনের কাট পিস ফেব্রিক্স মূল্য অনুমান দুই লক্ষ টাকা ৪/৫টি পায়ে চালিত ভ্যান গাড়ীতে তুলিতে থাকে। তখন ম্যানেজার শাহ আলম তাদেরকে বাঁধা দিলে তারা ম্যানেজারকে বিভিন্ন ধরনের হুমকি সহ ভয়-ভীতি প্রদর্শন করে।
অভিযোগের বিষয় নিয়ে ফতুল্লা মডেল থানার তদন্ত অফিসার সুকান্ত দত্ত’র সাথে কথা বললে তিনি বলেন- এ বিষয়ে অভিযোগ হাতে পেয়েছি। ব্যস্ততার কারণে ঘটনাস্থলে যাওয়া হয়নি। তাই বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে অতিদ্রুত ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিষয়টি বুঝে পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102