শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

এড, টিপু”র দায়ের করা মামলায় জামিন পেলো মকুল- আশা সহ তাদের কর্মীসমর্থকরা  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২৫ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু কে হত্যা চেষ্টার  ‘মামলায় মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল এবং সাবেক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা সহ নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ই নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমানের আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের  শুনানি শেষে ১০ হাজার টাকা বন্ডে মামলার চার্জশিট পর্যন্ত প্রত্যেক আসামির জামিন মঞ্জুর করেছেন।
এর আগে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনের পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে বেলবন্ড পানিশ করেছিলেন তারা।
এদিকে সকাল থেকেই আদালত চত্বরে আতাউর রহমান মুকুল ও আবুল কাউসার আশাসহ নেতাকর্মীদের জামিন শুনানিকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মী সমর্থকরা জড়ো হতে থাকে।

দুই পক্ষের নেতাকর্মীদের মহড়ায় আদালত পাড়ায় চরম উত্তেজনা পূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে দুপক্ষের নেতাকর্মীদেরকে আদালত চত্বর থেকে সরিয়ে দেয়।

উল্লেখ্য যে গত ৬ ই সেপ্টেম্বর বিকেলে বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় একটি সমাবেশে যাওয়ার পথে হামলার শিকার হন এড. আবু আল ইউসুফ খান টিপু সহ অন্যান্য নেতাকর্মীরা। হামলায় টিপু সহ প্রায় ১০ জন আহত হয়।
পরবর্তীতে গত ৭ সেপ্টেম্বর মামলায় ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বিএনপির কর্মী সৌরভ, রাজিব, মোস্তাক আহমেদ, পাভেল সরকার, জাকির হোসেন, রাসেল আহম্মেদ, ওয়াসিম ওরফে বোমারু ওয়াসিম, আবদুল জলিল, রুবেল, শাহ আলমসহ বিএনপি ও আওয়ামী লীগের ৫৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় দেড়শ জনকে আসামি করে বন্দর থানায় একটি  মামলা দায়ের করেন আবু আল ইউসুফ খান টিপু। বন্দর থানার মামলা নং ১৪(৯)২৪।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102