মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

পলিথিন শপিংব্যাগ বাজারজাতকরন রোধে পরিবেশ অধিপ্তরের অভিযান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ 🪪
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধে নগরীর কালিরবাজারে অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা ও প্রায় ১৯ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

 

সোমবার (৪ঠা নভেম্বর) জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার রাহাত উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ জানান, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় খান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় ১৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। তবে এছাড়াও সদর উপজেলায় আরো ১০টি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে কিন্তু কোন পলিথিন শপিং ব্যাগ দেখতে পাওয়া যায়নি। এ দোকানগুলোতে কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করতে দেখা গেছে। দোকানদারা আমাদের জানিয়েছেন, ১ নভেম্বর থেকে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে তাঁরা ইতোমধ্যে জেনেছেন। অভিযানে মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102