মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

নারায়ণগঞ্জে  ১৩ জন পেশাদার সাংবাদিকের জামিন মঞ্জুর 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৬৬ 🪪
নারায়ণগঞ্জে স্হানীয়    সাংবাদিকদের বিরুদ্ধে   দায়েরকৃত মিথ্যা মামলায় জামিন লাভ করেছে পেশাদার ১৩ জন সাংবাদিক।
বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে বিজ্ঞ বিচারক  জামিন শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর  করেন।
গত মঙ্গলবার (২৯শে অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার মাসুম বিল্লাহ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এর প্রেক্ষিতে প্রেসক্লাবের ৬ জনের নাম উল্লেখ করে আরো একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, সাংবাদিক মাসুদ রানা রনি (সম্পাদক, নারায়ণগঞ্জ মেইল ডট কম) সহ আরো ৬ জন স্থানীয় স্বনামধন্য সংবাদ মাধ্যমের সাংবাদিক বৃন্দ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য পদ প্রাপ্তির জন্য স্মারকলিপি প্রদান করতে গেলে ক্লাবের গেইট বন্ধ করে দেয় এবং পূর্ব থেকে প্রস্তুতি নেয়া আওয়ামী লীগের দোসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন (৫১), দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ (৫০), নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, মাছ রাঙ্গা টেলিভিশনের সাংবাদিক জুয়েল (৪২), বিটিভি’র চাকুরীচ্যুত মাহফুজ (৫৫), আহসান সাদিক শাওন (৪২) সহ অজ্ঞাত ১০/১২ জন হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে বিল্লাল হোসেন রবিন তার হাতে থাকা অবৈধ বিদেশী শক দেওয়ার অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে বৈদ্যুতিক শক দিলে ঘটনাস্থলে রনি বেহুশ হয়ে পড়ে যান। এই অবস্থায় আসামী আবু সাউদ মাসুদ পুণরায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সাংবাদিক মাসুদ রানা রনি সহ কয়েকজন গণমাধ্যম কর্মী রক্তাক্ত এবং আহত হয়। অজ্ঞাতনামা অন্যান্য সাংবাদিকদেরও পিটিয়ে নিলাফোলা জখম ও লাঞ্ছিত করে। পরবর্তীতে অন্যান্য সাংবাদিকদের সহায়তায় আহত মাসুদ রানা রনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রেস ক্লাব হতে বের হওয়ার সময় আসামীরা বলে তোদের দেখে নিব মর্মে হুমকি প্রদান করে।
সাংবাদিক মাসুদ রানা রনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102