মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান

দ্বিতীয় দিনেও সার্ভেয়ারদের পূর্ণ দিবস কর্মবিরতি, যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ 🪪

সরকারি সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে দ্বিতীয় দিনের মত পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমাধারী সার্ভেয়াররা।

মঙ্গলবার ( ৮ অক্টোবর) সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ পূর্ণ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, রোডস এন্ড হাইওয়ে, উপজেলা ভূমি অফিস, স্থানীয় সরকার (এলজিইডি), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের সার্ভেয়ারগন উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সংগঠন আইডিএসইবি এর আবেদনের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, কারিগরী শিক্ষা বোর্ড, কারিগরী শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তর হতে মতামত/তথ্য সংগ্রহপূর্বক বাংলাদেশ সচিবালয়ের (ভিতরের ও বাইরের) সরকারী কর্মকর্তা/কর্মচারীদের যাবতীয় দাবী-দাওয়া পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন/মতামত প্রদানের লক্ষ্যে গঠিত স্থায়ী কমিটির ২২- ০৯-২০১৩  তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পূর্বের ৩ বছর মেয়াদী এ শিক্ষাগত যোগ্যতা সম্পন্নগণ সংস্থাপন মন্ত্রনালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) পদোন্নতি-২৭/৯৪-১৬৪ নং স্মারকের সঙ্গে সামঞ্জস্য বিধায় তাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১০ম গ্রেডে তথায় টাঃ ৮০০০-১৬৫৪০/- (বর্তমানে টাঃ ১৬০০০-৩৮৬৪০/-) উন্নীত করা যায়।কিন্তু অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় এই যে, বর্তমানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪৪ টি মন্ত্রনালয়ের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃত সার্ভেয়ার/সমমানের পদধারীদের অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ১০ম গ্রেডে বেতন স্কেল প্রদান না করে ১৪/১৫/১৬ তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হচ্ছে। যা অনভিপ্রেত ও সম্পূর্ন বৈষম্যমূলক আচরণ। অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন- বৈষম্য দূরীকরণের অনুরোধ করেন তারা। এছাড়া দাবি না মানলে নতুন কর্মসূচি ঘোষণা দেবেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102