শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এড.আবুল কালাম চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের জয় ও বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আমলাপাড়ায় দোয়া মাহফিল বিএনপির নিরঙ্কুশ জয় ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি নেতা মজিবুর রহমানের উদ্যোগে দোয়া  নারায়ণগঞ্জ-৫: আবুল কালামের ঐতিহাসিক জয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে এড. আবুল কালামকে দুলাল হোসেনের অভিনন্দন না’গঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়: আজহারুল ইসলাম মান্নানকে ফয়সালের অভিনন্দন  চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এড.আবুল কালামকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের অভিনন্দন ‘নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজলে ভালো হবে’: নজরুল ইসলাম আজাদ রূপগঞ্জে বিপুল ভোট পেয়ে ইতিহাস গড়বেন দিপু ভূঁইয়া: মাহবুবুর রহমান  ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম

নানা আয়োজনে বিপি নিউজের ৩য় বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪৫৩ 🪪

নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বিপি নিউজের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী।

এই উপলক্ষে শুক্রবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর ঈদগাহ্ মাঠে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিপি নিউজের পরিচালক আরিফুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক কাউছার মাহাবুব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, নারায়াণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিফাত আল রহমান লিংকন,সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা এস টি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন, আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র শাহীন রাজু মেম্বার, ইউপি সদস্য মো. মোক্তার হোসেন মেম্বার,মধ্যনগর আদর্শ সমাজ কল্যাণ সংসদের সভাপতি মাহমুদুল হাসান, যুবলীগ নেতা আশরাফ উদ্দিন মামুন পাঠান আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিপি নিউজের ভূয়সী প্রশংসা করেন। অনলাইন ভিত্তিক সংবাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে সাফল্য কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102