বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি স্যালাইন শরবত ও ফল বিতরণ করলেন শহীদ বাপ্পী স্মৃতি সংসদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৬৯০ 🪪

দেশ জুড়ে চলছে দাবদাহ। জনজীবনে নেমেছে অস্থিরতা। এই গরমে সব থেকে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা । যাদের জীবিকার তাগিদ রাস্তায় বের হতেই হচ্ছে। সেই মানুষদের এতটুকু প্রশান্তি দেওয়ার জন্য শহীদ সাইদুল হাসান বাপ্পী ভাইয়ের পরিবারের পক্ষ থেকে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি,স্যালাইন, গুড়ের শরবত ও ফল বিতরণ করানো হয়েছে। যা আগামী দুইদিন চলবে বলে জানা যায়।

গত ৪,৫ মে শনিবার ও রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাসিক ১৮ নং ওয়ার্ডস্হ শহীদ বাপ্পী চও্বরে এ আয়োজন করা হয়। পরে তোলারাম মোড় ও নিতাইগঞ্জ মোড় পথচারী অটো রিক্সাচালক দের বিশুদ্ধ পানির স্যালাইন গুড়ের শরবত ও ফল বিতরণ করা হয়।

জনজীবনে স্বস্তি ফেরাতে তৃষ্ণার্ত রিক্সা,অটোরিক্সা ও সিএনজি চালক এবং পথচারীদের মধ্যে ২০০০ গ্লাস নিরাপদ সুপেয় পানি স্যালাইন গুড়ের শরবত ও তরমুজ ফল বিতরণ করা হয়।

আয়োজকেরা এ প্রতিবেদকে জানান, তীব্র গরমে মানুষ খুব কষ্টে আছে। এ কারণে আমরা পরিবারের নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ,স্যালাইন,শরবত ও ফল বিতরন করছি। যা আগামী দুইদিন চলবে। ইতিমধ্য আমরা গতকাল ও আজ শহীদ বাপ্পী চত্বর,তোলারাম মোড় ও নিতাইগঞ্জ মোড় বিতরণ করছি।আগামী কাল সোমবার শহীদনগর ও পরশু মঙ্গলবার আল আমিন নগর এ কা্যক্রম চলবে।

এসময় উপস্হিত ছিলেন শহীদ বাপ্পী স্মৃতি সংসদ এর পক্ষে তাইফুল হাসান তান্না,নুহাশ,লিয়ন। আরো উপস্হিত ছিলেন লিঠু,শ্যামল,ইসমাইল,শামীম,
পলাশ,আলফুসহ আরো অনেকে।

 

তীব্র তাপদাহে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ বিনামূল্যে বিশুদ্ধ পানি ,স্যালাইন, শরবত ও ফল বিতরণ করতে পারায় আয়োজক দের আন্তরিক দোয়া ও ধন্যবাদ জানান পথচারীরা ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102