শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই: বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ কাল রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান 

বন্দরের ৫৪ টি ভোট কেন্দ্র্র হবে সেলিম ওসমানের দুর্গ– লিয়াকত হোসেন খোকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩৫৪ 🪪

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেছেন, এখানে ৫৪ টি ভোট কেন্দ্র আছে। এই ৫৪ টি কেন্দ্রে এক একটিতে সেলিম ওসমানের নেতৃত্বে দুর্গ গড়ে তুলতে হবে। প্রতিটা ভোট কেন্দ্র হবে সেলিম ওসমানের দুর্গ।

শুক্রবার (৩রা মে) বন্দরের মিনাবাড়ি এলাকায় জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এলাকার সংসদ সদস্য আমাদের শ্রদ্ধেয় সেলিম ওসমান, আজ পর্যন্ত তিনি এখানে যে যে কাজ করছেন সেগুলোতে শুধু উন্নয়নই হয়েছে। যিনি সর্বক্ষন বন্দরের উন্নয়নের কথা ভাবেন তিনি যখন এই নির্বাচনের উপর কোন সিদ্ধান্ত দেবেন, সেটি তো উনি বুঝেই দিবেন। তিনি জানেন কাকে নিয়ে কাজ করলে বন্দরের উন্নয়ন হবে। দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলে এবং জনপ্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে সেলিম ওসমান তার পছন্দের প্রার্থীদের মনোনিত করেছেন। সেলিম ওসমান আপনার আমার আপনজন, এই বন্দরের প্রাণ এবং বন্দরের গনমানুষের আপনজন। তিনি বন্দরে কথা চিন্তা করেই এই তিনজনকেই মনোনয়ন করেছেন।

লিয়াকত হোসেন খোকা আরও বলেন নেতা কর্মীদের বলবো আজ থেকেই আলাপ আলোচনা করেন, বন্দরের প্রতিটা ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। তাদের সবাইকে বুঝাতে হবে যে সেলিম ওসমানের প্রিয় এই তিনজন । এই তিনজন নির্বাচিত হলে এলাকার মানুষ শান্তিতে থাকবে এবং এলাকার উন্নয়ন হবে। আমি আশা করি মানুষ বেইমান না। কিছু কিছু আরোদ দাররা বেইমান হতে পারে কিন্তু মানুষ কখনো বেইমান হতে পারে না। বন্দরের মানুষ যেমন নাসিম ওসমানকে ভালোবাসে তেমনি সেলিম ওসমানকেও ভালোবাসে। যখন তাদের কানে যাবে যে এই নির্বাচনে সেলিম ওসমানের পছন্দের প্রার্থীরা আছেন, তখন আমার মনে হয় না তারা অন্য কোথাও ভোট দেবে। এই বন্দরে আমি কাজ করেছি এই বন্দরের সাধারণ মানুষ অত্যন্ত ভালো। আজ থেকে প্রতিদিন নেতাকর্মীরা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটি কেন্দ্রে এবং প্রতিটি ভোটারদের কাছে বাসায় বাসায় গিয়ে কাজ শুরু করে দেন। যদি আপনারা একসাথে কাজ করেন তাহলে আমি মনে করি আমাদের বিরুদ্ধে যারা প্রার্থী দাঁড়িয়ে আছে তাদের জামানত ও থাকবে না।

কর্মীসভায় বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102