মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার

না’গঞ্জে ক্রোণী এ্যাপারেলস্ লি. ও অবন্তী কালার লি. এর শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ 🪪
 নারায়ণগঞ্জের ফতুল্লার ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন। 
বুধবার ২৫ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড’র শ্রমিক মো. ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক।
শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় সভানেত্রী জিয়াসমিন আক্তার’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, অবন্তী কালার লিমিটেড এর শ্রমিক নেতা মো. আনোয়ার, ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড নেতা মো. সবুজ, নারী নেত্রী শামীমা, আমেনা, রোকসানা প্রমুখ।
বক্তব্যে জাহাঙ্গীর আলম গোলক বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর প্রায় ৫ হাজার শ্রমিক/কর্মচারীদের বিনা নোটিশে কোন কারণ ছাড়া বিগত ১ বছর পূর্ব হতে ধাপে ধাপে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করা শ্রমিকরা
ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর মালিকের কাছে কেউ ৯ মাস, কেহ ৭ মাসের আর অধিকাংশ শ্রমিক ৫ মাসের করে বকেয়া বেতন পাবে। শ্রমিকের ঘাম ঝরানো পরিশ্রমের বিনিময়ের বেতনের টাকা আজ দিচ্ছে না কুখ্যাত মালিক আসলাম সানি। মালিক পক্ষ শ্রমিকদের কথা বিবেচনা না করে উল্টো বিভিন্ন দালাল কর্তৃক হুমকি ধমকিসহ বকেয়া বেতন দিতে  তালবাহানা করছে।
তিনি আরও বলেন,  অনতিবিলম্বে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর সকল চাকুরিচ্যুত শ্রমিকদের তাদের ন্যায্য বকেয়া বেতন পরিশোধ করতে হবে। দেশের প্রচলিত শ্রম আইনের ধারা অনুসারে সকল শ্রমিকদের দ্রুত তাদের পাওনা বেতন পরিশোধ করা না হলে মালিকের শাস্তির ব্যবস্থা ও গ্রেফতার করতে হবে। শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে প্রধান উপদেষ্টা দপ্তর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, কল কারখানা অধিদপ্তরের পরিচালক  বিকেএমইএ এর সভাপতি মো. হাতেম সাহেবসহ একাধিক সরকারি দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষা কারী সংস্থাকে স্বারকলিপি দিয়েও কোন প্রতিকার না পেয়ে আজ শান্তিপূর্ণ কর্মসূচি মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আমাদের ন্যায্য দাবী বকেয়া বেতন পরিশোধ করার আহবান জানাই মালিক কর্তৃপক্ষকে। কিন্তু অনতিবিলম্বে বকেয়া বেতনের পরিশোধ না করা হলে সাধারণ শ্রমিক কর্মচারী বৃন্দ কঠোর আন্দোলন কর্মসুচিতে নামতে বাধ্য হবে হুশিয়ারি করেন তিনি।
এ বিষয়ে ক্রোণী এ্যাপারেলস্ লিমিটেড ও অবন্তী কালার লিমিটেড এর চাকুরিচ্যুত শ্রমিকরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হক এবং বিকেএমইএ এর সভাপতি মো. হাতেম সাহেব’র জরুরী হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে বক্তব্য প্রদান করে ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102