শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

সোনারগাঁয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২২৩ 🪪
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই আগষ্ট রোববার সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জ রাইট টু ইনফরমেশন ফোরামের সভাপতি ওতথ্য অধিকার আইনের  ময়নাতদন্ত গ্রন্থের রচয়িতা তারেক মাহমুদ জর্জ।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে এ কর্মশালায় উপস্থিত ছিলেন বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আকতার হাবিব,সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক হাফেজ পারভেজ,সহসভাপতি ফজলুল হক ভূঁইয়া,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ মহিন সরদার, মাইটিভি এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সহ  স্থানীয় সাংবাদিকবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল
এ সময় বক্তরা বলেন, তথ্য পাওয়া এ দেশের মানুষের অধিকার। বিভিন্ন তথ্য পেতে সাধারণ মানুষ ও মিডিয়া কর্মীরা যাতে হয়রানির শিকার না হয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102