শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে হামলা ও লুটপাট, মালিককে পেটাল বল্টু আমজাদ বাহিনী আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি

প্রয়াত কাজিম উদ্দিন স্মরণে জাহাজী শ্রমিক ফেডারেশনের শোক সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২১৯ 🪪

মরহুম কাজিম উদ্দিন স্মরণে জাহাজী শ্রমিক ফেডারেশনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল ) বিকেলে ৫নং ঘাট পোর্ট এরিয়ায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল

প্রধান অতিথির বক্তব্যে শহীদ বাদল বলেন, এতো তারাতারি শুক্কুর মাহমুদ ভাই, কাজিম ভাই চলে যাবেন ভাবতে পারিনি। ওনাদের মতো মানুষদের জায়গা অপূরনীয়। ওনাদের ছেলেদেরও মানুষের কল্যানে কাজ করতে রাজনীতিতে আসা উচিত।

তিনি আরো বলেন, তৃনমূল নেতাকর্মীদের পক্ষে কথা বলি, এটা আমার অপরাধ না। শ্রমিকলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যেনো কোন বির্তকিত লোক শ্রমিকলীগে প্রবেশ না করে।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর সভাপতি ও বন্দর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মোজ্জামেল হক এর সভাপতিত্বে ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাষ্টার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মঈন মাহমুদ, মরহুম কাজিম উদ্দিন প্রধান এর ছেলে সাজ্জাদ উদ্দিন প্রধান, বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি সরদার আলমগীর মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি জুয়েল প্রধান সহ অসংখ্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102