বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসীমউদ্দীনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৬১ 🪪

ইসদাইর একতা দু:স্থ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন জসিমের উদ্যোগে পবিত্র- ঈদ – উল ফিতর উপলক্ষে অসহায় দু:স্থ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ( ৬ এপ্রিল )  দুপুর তিনটায় ফতুল্লা থানার উত্তর  ইসদাইর জনতা টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসীমউদ্দীন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক  সম্পাদক আবুল হাসনাত কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিছির আলী, সদস্য কেন্দ্রীয় উপকমিটির বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রবাসী কল্যাণ সমিতির চেয়ারম্যান মোহাম্মদ রিপন ফকির, ইসরাইল শাপলা সংসদের সাধারণ সম্পাদক আবুল বাছেত রতন, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামরুল ইসলাম তুহিন, আজকের নীরবাংলার সহকারি সম্পাদক জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102