শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব

মহান শহিদ দিবসে জেলা ট্রাক,ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২৫ 🪪

২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ণ নেতৃবৃন্দরা।

বুধবার (২১ই ফেব্রুয়ারী) সকালে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে এসময় শ্রদ্ধা নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন, সহ সম্পাদক মোশারফ হোসেন,কোষাধক্ষ সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন,সদস্য মোক্তার হোসেন, শাহজাহান খান,পিনু সহ প্রমুখ।

এসময় সংগঠন এর সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একুশ বাঙালির চেতনায় সদা জাগ্রত। একুশের চেতনাই আসলে মুক্তিযুদ্ধের চেতনা। একুশের চেতনা মানে গনতন্ত্র। একুশের চেতনা মানে বৈষম্য মুক্তি। একুশের চেতনা মানে বাক্ স্বাধীনতা। একুশের চেতনা মানে প্রতিটা নাগরিকের সমান মর্যাদা, যাদের আত্মত্যাগের বিনিময়ে ভাষা হিসেবে বাংলার এই প্রতিষ্ঠা ও স্বীকৃতি। সেই সালাম, বরকত, রফিক ও জব্বারসহ সকল ভাষা শহীদদের জানাই অকৃতিম শ্রদ্ধা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102