বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ আদিলের ২য় শাহাদাত বার্ষিকীতে  নারায়ণগঞ্জ ও ঢাকা ছাত্রশিবিরের যৌথভাবে  আলোচনা ও দোয়া মাহফিল ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা ও ছাতা বিতরণ নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক

আজমেরী ওসমানের উদ্দ্যোগে এ কে এম শামসুজ্জোহ’র মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ 🪪

মহান স্বাধীনতার অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এম এল এ, প্রয়াত জননেতা এ কে এম সামশুজ্জোহার ৩৭ তম মৃত্যু বার্ষিকি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারী) বাদ জোহর নগরীর কলেজ রোড এলাকায় আলহাজ্ব আজমেরী ওসমানের উদ্দ্যেগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর সহধর্মিণী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যা পারভীন ওসমান।

এছাড়াও আরও উপস্হিত ছিলেন যুব নেতা কাজী আমির হোসেন, মোঃ নাসির হোসেন, মোঃ মনির হোসেন, মোস্তফা ভান্ডারী,সহ বিভিন্ন মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ। আলচোনা শেষে প্রয়াত উভয় নেতার বিদেহী আত্মার শান্তি ও দেশ জাতীর কল্ল্যান কামনা করে দোয়া করা হয়। এর পর উন্নতমানের খাবার পরিবেশন শেষে উপস্হিত সকলেই নাসিক মাসদাইর কবরস্থানে প্রয়াত নেতাদের প্রতি ফুলের শ্রদ্ধান্জলী জানিয়ে উনাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করে মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102