বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ  যত জুলুম তত প্রতিরোধ, এভাবেই স্বৈরাচার উচ্ছেদ হয়েছে: মাওলানা আব্দুল জব্বার অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বিরোধী আন্দোলন: এমপি আবুল কালামকে স্মারকলিপি

ফতুল্লার বিএনপি নেতা ‘টিপু’ ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৬৯ 🪪

নাশকতার মামলায় ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক কমিটির কার্যকরী সদস্য ও ফতুল্লা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি’র কার্যকারী কমিটির সভাপতি মো. রুহুল আমিন টিপু(৫৬)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১০। ফতুল্লা থানাধীন ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড নিউ হাজীগঞ্জ এলাকার মৃত আব্দুল আমি ন মিয়ার ছেলে মো. রুহুল আমিন টিপু।

সোমবার (২০নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক আমিনুল ইসলাম। এর আগে রবিবার ১৯নভেম্বর দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক(অপস্)অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার দায়ের হওয়া ৭অক্টোবর নাশকতা মামলার এজাহার নামীয় পলাতক আসামী নাশকতাকারী।যাহার মামলা নং-১৩।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সুতি খালপাড় এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন টিপুকে গ্রেফতার করা হয়। ‘রুহুল আমিন টিপু’ বিস্ফোরক ও নাশকতা মামলার পলাতক আসামি।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামি এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও ইতিপূর্বে রাজধানীর কদমতলী, হাসনাবাদ, শনিরআখড়া, ধোলাইপাড়, যাত্রাবাড়ী,সায়দাবাদসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী, ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ সকল প্রকার নাশকতামূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায় ।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102