শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

যত জুলুম তত প্রতিরোধ, এভাবেই স্বৈরাচার উচ্ছেদ হয়েছে: মাওলানা আব্দুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭৯ 🪪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোঃ আব্দুল জব্বার বলেছেন, “বিগত ২০২৪ সালে ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়ে দেশের মানুষের জীবন চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। তবে এ দেশের মানুষের ওপর যত জুলুম-নির্যাতনই চালানো হোক না কেন, এ দেশের বীর জনতা ততটাই তীব্র প্রতিরোধ গড়ে তুলে স্বৈরাচারকে উচ্ছেদ করেছে।”

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাড়া সংলগ্ন হকার্স মার্কেট এলাকায় আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী এই সমাবেশের আয়োজন করে।

২০২৪ সালের আগস্টের সেই রক্তাক্ত ও স্মৃতিবহ দিনগুলোর কথা স্মরণ করে মাওলানা আব্দুল জব্বার বলেন, “আগামীকাল ৫ই আগস্ট, আমাদের ঐতিহাসিক দ্বিতীয় বর্ষপূর্তির দিন। তৎকালীন স্বৈরাচারী শাসনের সেই দিনগুলোতে পুরো দেশজুড়ে ছিল গভীর শঙ্কা। স্বৈরাচারী সরকার আকাশ থেকে হেলিকপ্টার উড়িয়ে দেশের সাধারণ মানুষ, আমাদের ছাত্র-জনতা এবং শ্রমজীবী মানুষের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। তারা ভেবেছিল দমন-পীড়ন চালিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে, এ দেশের মানুষ ন্যায়ের প্রশ্নে কখনো মাথা নত করে না।”

তিনি আরও যোগ করেন, ফ্যাসিস্ট শক্তি মনে করেছিল স্টিম রোলার চালিয়ে আন্দোলন স্তব্ধ করে দেবে। কিন্তু তারা জনগণের শক্তির কাছে পরাজিত হয়েছে। শেষ পর্যন্ত ন্যায়ের বিজয় নিশ্চিত হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদ।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান। একইসঙ্গে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ও কার্যকর বিচার এবং গণভোটের মাধ্যমে জনগণের রায়ের পূর্ণ বাস্তবায়নের জোর দাবি জানান। সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102