শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না’গঞ্জ সদর থানা যুবলীগের আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৭৯ 🪪

কেন্দ্রিয় কর্মসূচী অনুযায়ী সারা দেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের আহবায়ক শাহীন সরকার ও সদস্য সচিব আশ্রাফ মামুন পাঠানের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টায় চরসৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের আহবায়ক শাহীন সরকারের সভাপতিত্বে ও আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস টি আলমগীর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন,বিএনপি জামায়াত জোট তওবা করেন আপনাদের জনগন ভোট দিবেনা।ভোট দিবে নৌকা মার্কায়।১৪ বছর শেখ হাসিনা ব্যপক উন্নয়ন করেছে তার জন্য দোয়া করবেন। তিনি আরও বলেন, কাল নির্বাচনের তফসিল ঘোষণা হবে।নির্বাচনে আসুন নয়তো এই ট্রেন ফেল করবেন আপনারা।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,বন্দর উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম সবুজ,সদর থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সালাউদ্দিন রানা,মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড জেলার সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সদর থানা যুবলীগের সদস্য সচিব আশরাফউদ্দিন মামুন পাঠান, বঙ্গবন্ধু সৈনিক লীগ মহানগরের সভাপতি নুরুজ্জামান জিকু,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ,আওয়ামী লীগ নেতা মোঃ নুরু শিকদার, মোঃ বাদশা, যুবলীগ নেতা বিল্লাল শেখ, শাহাদাত হোসেন,রফিকুল ইসলাম রফিক মেম্বার, রমিজউদ্দিন মাদবর প্রমুখ।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102