রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতন ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘লোকনাথ গীতা শিক্ষালয়’-এর উদ্বোধন উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ইফতার ও মিলনমেলা দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ, নৃশংস হত্যার প্রতিবাদে মহিলা পরিষদ’র না’গঞ্জে মানববন্ধন সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে- মাওলানা আবদুল জব্বার  সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ​নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে সমাজসেবক মাসুদুজ্জামানের মাংস বিতরণ অব্যাহত রয়েছে বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব

অবোরধের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আজমেরী ওসমানের অনুসারীরা মাঠে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ 🪪

দেশব্যাপী চলমান জামাত-বিএনপির অবরোধের নামে ৪র্থ দফা ডাকা ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিনে সাধারণ মানুষের জান মাল জালাও পোরাও আন্দোলন কে রুখে দিতে যুবসমাজের নয়নমনি যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে অবোরধের বিরুদ্ধ প্রতিবাদ জানিয়ে জনগনের পক্ষে গাড়ীবহর নিয়ে মিছিল করেছে তার অনুসারীরা

রবিবার (১২ ই নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ নগরীর কলেজ রোড থেকে শুরু করে গাড়িবহরের মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনারয় কলেজ রোডের তার নিজ বাসভবনের সামনে এসে শেষ হয়।

নারায়নগন্জ – ৫ আসনের সাবেক ৪ বারের সফল সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের অনুসারীরা বিএনপি-জামাতের ডাকা অবরোধ কর্মসূচী প্রতিহত করার লক্ষ্যে এ কর্মসূচী পালন করে।

প্রতিবাদ মিছিল শেষে বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবংযুবসমাজের নয়ন মনি আলহাজ্ব আজমেরী ওসমানের দিক নির্দেশনায় উনার নেতৃত্বে আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবেসে জনগণের জান-মাল রক্ষার্থে রাজপথে আছি, আর রাজপথে থাকবো । বিএনপি-জামাতকে আর সাধারণ মানুষের দূর্ভোগ সৃষ্টি করতে দিবো না। আমরা আজমেরী ওসমানের অনুসারীরা তাদের অসৎ উদ্দেশ্য আর বাস্তবায়ন করতে দিবো না। অতন্ত্র প্রহরীর মত দেশের জনগনের পাশে আমরা রয়েছি আর ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের জনগণ আগুন সন্ত্রাস আর চায় না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে নারায়ণগঞ্জের রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে বিএনপি জামাতের অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে তাদের কে মোকাবিলা করতে সর্বাদা প্রস্তুত রয়েছি।

এসময় উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, যুবনেতা মোঃ নাসির হোসেন, মোঃ আমির হোসেন মোঃ মনির হোসেন সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102