বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কদমরসুল সেতু ঘিরে উচ্ছেদ সীমানা ও নির্মাণকাজ পরিদর্শনে এমপি-নাসিক প্রশাসক ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, সমন্বিত নীতিমালা ও ১০ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে অংশগ্রহণ উপলক্ষে মুসলিমনগর উচ্চ বিদ্যালয় দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও 

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩৩৭ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ-র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১১ নভেম্বর) বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে কয়েকটি পাকা ও আধা পাকা স্থাপনা, টিনশেড, ঘরসহ মোট ২২টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, শনিবার শিমরাইল কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযানে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102