এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রুহুল আমিন দুলাল এমপি, জাসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মো: লিয়াকত আলী সহ অন্যান্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এস এম মোমো।সম্মাননা গ্রহণকালে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও সমাজ বিনির্মাণে ও মানবতার কল্যাণে নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ মানব কল্যাণ পরিষদের সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।