সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ বিএনপির প্রতিবাদ সমাবেশে হীরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ডের শোডাউন জাকির খানের ৫৪তম জন্মদিন: দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদ সমাবেশ: ১৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে আরিফের শোডাউন মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ বিএনপির প্রতিবাদ সমাবেশে হীরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ডের শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ 🪪

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেছে নাসিক ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদার। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরবর্তীতে তাঁর নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এক সুবিশাল ও বর্ণাঢ্য মিছিল সমাবেশস্থলে প্রবেশ করে। মিছিলটি শহীদ মিনার চত্বরে পৌঁছালে পুরো সমাবেশস্থলে ব্যাপক আলোড়ন ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়।

এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড শোভা পায়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার বলেন, “দেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সচেতন জনতা ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। দেশপ্রেমিক যেকোনো উদ্যোগে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি রাজপথে অতীতের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে।”

প্রতিবাদ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ নগরীর অন্যান্য ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102