নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রভাবশালী নেতা জাকির খানের ৫৪তম শুভ জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন কাউছার।

এক শুভেচ্ছা বার্তায় ইসমাইল হোসেন কাউছার বলেন, “জাকির খান নারায়ণগঞ্জের রাজপথের এক সাহসী ও আপসহীন নেতা। ছাত্রদলের সোনালী দিনগুলোতে তিনি যেভাবে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে নেতৃত্ব দিয়েছেন, তা নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চিরস্মরণীয়। মানুষের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের দুঃসময়ে তাঁর ভূমিকা ও ত্যাগ সবসময় প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে বহু ঝড়-ঝাপটা ও ত্যাগ স্বীকার করে জাকির খান আজ নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর ৫৪তম জন্মদিনের এই শুভক্ষণে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত এবং আগামী দিনের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।”

শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, জাকির খানের বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতা আগামী দিনে নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে পথ দেখাবে।