সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে? দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান 

নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ 🪪

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন আলীরটেক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই মিছিলে অংশ নেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই আলীরটেক ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরবর্তীতে আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি সুসংগঠিত ও বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মূল সমাবেশস্থলে প্রবেশ করে।

এ সময় নেতাকর্মীদের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেওয়া নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আলীরটেক ইউনিয়ন বিএনপির এই বিশাল শোডাউন সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মী ও শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে।

মিছিল শেষে নেতৃবৃন্দ জানান, দেশে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ বা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণের জানমাল রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের যেকোনো নির্দেশনায় আলীরটেক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।

উল্লেখ্য, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102