রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে? দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি

ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংঘটিত বহুল আলোচিত এক অপহরণ মামলার দ্রুত বিচার ও নিষ্পত্তি চেয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। একই সাথে তিনি ও তাঁর পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর দেওয়া এই আবেদনের অনুলিপি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়েও পাঠানো হয়েছে।

লিখিত আবেদনে ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ সোহাগ উল্লেখ করেন, তিনি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সুনামের সাথে একাধিক ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১ জুন একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত তাঁকে পরিকল্পিতভাবে অপহরণ করে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে পরিবারের সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতায় তিনি দুর্বৃত্তদের হাত থেকে জীবিত উদ্ধার হন।

এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে সত্যতা পায় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। গত ১৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আমলি আদালত-২ পুলিশের দাখিলকৃত চার্জশিটটি গ্রহণ করেন। বর্তমানে মামলাটি শুনানির জন্য পরবর্তী বিচারিক আদালতে বদলির অপেক্ষায় রয়েছে।

ব্যবসায়ী সোহাগ তাঁর আবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন, ঘটনার পর পুলিশ মামলার কয়েকজন আসামিকে গ্রেপ্তার করলেও বর্তমানে তারা জামিনে মুক্ত রয়েছে। কারাগার থেকে বের হয়ে আসামিরা আরও বেপরোয়া রূপ ধারণ করেছে। তারা মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তাঁর পরিবারকে ক্রমাগত ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। জামিনে থাকা আসামিরা যেকোনো সময় তাঁর ও তাঁর পরিবারের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন।

আবেদনকারী ব্যবসায়ী নেতা জানান, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা সৃষ্টি হলে আসামিরা আরও সুযোগ পাবে এবং তাঁর পরিবারের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতে মামলাটি দ্রুত বিচারিক নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি আইন সচিবের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102