সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে? দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান 

জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ 🪪

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কঠোর নির্দেশনায় নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) জোনাল বিক্রয় অফিস-বন্দর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে প্রায় ৮০০টি অবৈধ আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার তিনটি স্পটে দিনব্যাপী এ অভিযান চলে।

চিরাইপাড়া-লাঙ্গলবন্দ এলাকায় প্রায় ৩০০টি ডাবল বার্নারের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগের আনুমানিক লোড ছিল ঘণ্টায় ৬ হাজার ৩০০ ঘনফুট। এ সময় প্রায় ৩৫০ ফুট বিভিন্ন মাপের এমএস পাইপ ও একটি ভাল্ব অপসারণ করা হয়।

চিরাইপাড়া-জাঙ্গাল এলাকায় ঢাকা সিয়াম বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে দুটি ওভেন ও দুটি ডাবল বার্নারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় বেকারি মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ৩০ ফুট এমএস পাইপ ও একটি বুস্টার জব্দ করা হয়।

কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে থাকা প্রায় ৫০০টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগের আনুমানিক লোড ছিল ঘণ্টায় ১০ হাজার ৫০০ ঘনফুট। এ সময় প্রায় ৭০ ফুট ৩ ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়।

অভিযানকালে চিরাইপাড়া-লাঙ্গলবন্দ ও চিরাইপাড়া-জাঙ্গাল এলাকার অবৈধ বিতরণ লাইনের উৎসস্থলও বিচ্ছিন্ন করা হয়। মাটির প্রায় ১৫ ফুট নিচে থাকা মূল ৪ ইঞ্চি লাইনের সঙ্গে সংযুক্ত অবৈধ সংযোগের উৎসস্থল ‘কিল’ করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বিভিন্ন পয়েন্টে অবৈধ গ্যাস ব্যবহারে ব্যবহৃত প্রায় ২০০ ফুট হোস পাইপ কেটে নষ্ট করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ, সিস্টেম লস কমানো ও জননিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের অন্যান্য উপজেলাতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102