রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে? দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ 🪪
 ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আবদুল জব্বার। 
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন ও ডেঙ্গু প্রতিষেধক বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার ২ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমে অংশ নেন। পরে ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিষেধক বিতরণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।
আবদুল জব্বার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়। এর পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থলে পরিণত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
২ নং ওয়ার্ডের মশক নিধন কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহবুব আলম, সেক্রেটারি হাবিবুর রহমান, সভাপতি আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে ৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিষেধক বিতরণকালে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর কপিল আহমেদ, সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, সভাপতি কাউছার আলম, জামায়াত নেতা ৬ নং আব্দুল গফুর ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102