এক শুভেচ্ছা বার্তায় হাজী সুমন মাহমুদ বলেন, “জাকির খান নারায়ণগঞ্জের রাজপথের এক সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। জাতীয়তাবাদী রাজনীতির দুর্দিনে তিনি রাজপথে থেকে নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন এবং দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব ও ত্যাগ নারায়ণগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের সবসময় অনুপ্রেরণা জোগায়।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহর দরবারে প্রিয় নেতার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র সুসংহত করার আন্দোলনে জাকির খানের নির্দেশনায় নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।”
শুভেচ্ছা বার্তায় হাজী সুমন মাহমুদ জাকির খানের সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।