শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

আবারও রাজপথে আজমেরী ওসমানের নেতৃত্বে সাদা পতাকার মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩১২ 🪪

দেশ ব্যাপী চলমান জামাত-বিএনপির অবরোধের নামে সাধারণ মানুষের জান মাল জালাও পোরাও আন্দোলন কে রুখে দিতে যুবসমাজের নয়নমনি যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে সাদা পতাকা উড়িয়ে অবোরধের বিরুদ্ধ প্রতিবাদে গাড়ীবহর নিয়ে মিছিল করেছে তার অনুসারীরা।

বৃহস্পতিবার (৯ ই নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ নগরীর কলেজ রোড থেকে শুরু করে সাদা পতাকা মিছিলটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনারয় কলেজ রোডের নিজ বাসভবনে এসে শেষ হয়।সাবেক ৪ বারের সফল সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের অনুসারীরা বিএনপি-জামাতের ডাকা অবরোধ কর্মসূচী প্রতিহত করার লক্ষ্যে এ কর্মসূচী পালন করে।

প্রতিবাদ মিছিল শেষে বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবংযুবসমাজের নয়ন মনি আলহাজ্ব আজমেরী ওসমানের দিক নির্দেশনায় আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবেসে জনগণের জান-মাল রক্ষার্থে রাজপথে আছি, আর রাজপথে থাকবো । বিএনপি-জামাতকে আর সাধারণ মানুষের দূর্ভোগ সৃষ্টি করতে দিবো না। আমরা আজমেরী ওসমানের অনুসারীরা তাদের অসৎ উদ্দেশ্য আর বাস্তবায়ন করতে দিবো না। অতন্ত্র প্রহরীর মত দেশের জনগনের পাশে আমরা রয়েছি আর ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের জনগণ আগুন সন্ত্রাস আর চায় না। আমরা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে নারায়ণগঞ্জের রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের জন্য সর্বাদা প্রস্তুত রয়েছি।

এসময় উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী আলী হায়দার শামীম, যুবনেতা মোঃ নাসির হোসেন, মোঃ মনির হোসেন সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102